সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

A perfect weekend

আব্বা বলতেন

A perfect holiday starts with gardening, continues with prayer and ends with a deep sleep. আমার ছোট বেলায় আব্বা যখন Narinda Govt. High School এর শিক্ষক, তখন শুধুমাত্র শুক্রবার ছুটি পেতেন আর আমি আব্বাকে সপ্তাহে ওই একদিন কাছে পেতামপুরো সপ্তাহ আমি আব্বার এই একটা দিনের জন্য অপেক্ষায় থাকতামযদিও আব্বা বৃহ:স্পতিবারে আসতেন ঢাকা থেকে বিকেলের মধ্যেআমাদের স্কুল হাফ থাকত তাই স্কুল থেকে বাড়িতে এসেই আব্বার অপেক্ষাশুক্রবার সকালে আব্বা নিয়ে যেতেন দাদা-দাদির কবর জিয়ারতেসেখান থেকে বাড়িতে এসে বাগান বাড়িতে শাকসবজি আর ফল ফুলের গাছের পরিচর্যা করতামএই পরিচর্যার ফাকে আম্মা চা বিস্কিট আর শরবত খাওয়াতেনদুপুরে একসাথে পুকুরে গোসল করে জুম্মার নামাজ শেষে একসাথে খেয়ে আব্বাকে জড়িয়ে ধরে ঘুমআহা সেকি ঘুম বাবার বুকের মাঝে!!

বিকেলে খেলাধুলা করে এসে সন্ধায় আব্বার সামনে পড়তে বসাঅন্য সবাই আব্বার সামনে পড়তে বসতে ভয় পেত কিন্তু আমি আব্বার কাছে পড়তামখুব মেজাজি ছিলেন কিন্তু আমার জন্য আব্বার আলাদা একটা টান ছিল সবসময়সেটা আম্মা মারা যাবার পর খুব বেশি উপলব্ধি করেছিলাম২০১১ সালে ব্যাংক এ জয়েন্ট করার পরেও যেদিন ঢাকা থেকে বাড়ি আসতাম, আব্বার সাথে ঘুমাতামআব্বা তার নাতি নাতনিদের বলতেন, তোরা আজকে তোদের বাপের সাথে ঘুমা, আজকে আমার বাবা আসবে, আমি আজকে আমার বাবার সাথে ঘুমাবো!!!!

আমার সাপ্তাহিক ছুটি দুইদিনআমার সাপ্তাহিক ছুটির দুইটা দিন ই আমার ছেলের জন্য বরাদ্ধবাবা আমাকে নিয়ে পুকুরে গোসল করতো আর আমি ছেলেকে নিয়ে বাথরুমেআমাদের মাঝে হয় জলকেলিযেহেতু আমাদের বাগান নেই তাই আমরা বাপ বেটায় সকাল শুরু করি আমাদের ময়না টিয়ার যত্ন নেয়ার মাধ্যমেওদের খাবার বাটিগুলা পরিস্কার করি, খাচা ধোয়ে মুছে দেই, ওদের গোসল করিয়ে দেইআহিয়ান আবার চিন্তায় থাকে, ওদের আবার ঠান্ডা লেগে যায় কিনা? বাপ বেটায় একসাথে জুম্মা পড়ি, খেয়ে নিয়ে একসাথে ঘুমাইবিকেলে ঘুরতে যাইশনিবার সারাদিন খেলাধুলা করে, বিকেলে ঘুরে রাতে জড়াজড়ি করে লম্বা একটা ঘুম দিয়ে উইকেন্ড এর সমাপ্তি ঘটাই

আব্বা একবার বলেছিলেন, আমার সম্পদ হচ্ছে আমার স্ত্রী আর ছেলেমেয়েআব্বা আরো বলেছিলেন, যখন আমি থাকবোনা, তখন আমার ধনসম্পদ কোন কিছুই তোমাকে সুখি করবেনা, কোন কিছুর মাঝেই তুমি আমাকে পাবেনা, কিন্তু খুজে পাবে কিছু সুখ স্মৃতির মাঝে, যে সময়টা তুমি কাটিয়েছিলে হাসিখুশি আমার সাথে

বউ যেমনটা চলে গেছে হয়ত আমিও একদিন চলে যাবোএই যে আমি আর আমার আহিয়ান কিছুটা সময় কাটাচ্ছি একসাথে হয়তো এই সময়টাই বেচে থাকবে আহিয়ানের মাঝেআমি হারিয়ে গেলেও, আমার আহিয়ান আমাকে খুজে নিবে আমাদের সুখের কিছু মুহুর্তের মাঝে!!

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে:

মঙ্গলকাব্যের এই একটা উপাধ্যায় আমার মনে খুব রেখাপাত করেছে । আমার সন্তান যেন থাকে দুধেভাতে! প্রত্যেকটা পিতামাতার কাছেই তার সন্তান তার পরম সাধনার ধন । পিতার স্বপ্নের ফল ও ফসল । একজন পিতা কাদামাটিতে যে বীজ বুনে যায় , একজন সন্তান সেই বীজ থেকে চারা গজিয়ে দিনে দিনে তাকে মহীরুহ করে গড়ে তুলে । পিতা বেচে থাকেন আর না থাকেন , সন্তান তার পিতার স্বপ্নের জালে পালতুলে নতুন স্বপ্নের বীজ বুনে যায় পরবর্তি সন্তানের জন্যে । আর এভাবেই যুগযুগ ধরে স্বপ্নেরা বেচে থাকে , ভুমিতলে । পৃথিবীর আবাদি এভাবেই বেড়ে চলে!                    আমি আজন্ম ঘুমকাতুরে লোক । সেই ছোটবেলা থেকে সংসার জীবনের আগ পর্যন্ত আমার ঘুমের এমন অবস্থা ছিল যে একবার ঘুমিয়ে যাবার পর আমার সামনে কেহ ঢোল পিটালেও আমার ঘুমের কোন গত্যান্তর হতোনা । আমি ঘুমের কোলেই থাকতাম । আবার এমনও ছিল , নিজে থেকে জেগে উঠার আগে কেহ আমাকে ঘুম থেকে জাগালেই আমার মাথা ব্যাথা হতো খুব । একারনে সাধারনত কেহ মানে পরিচিতজনদের মাঝে কেহ আমাকে ঘুম থেকে ডেকে তুলতোনা । আমি আমার মত করে ...

আমি যদি কাক হতাম

                   ২২ মে । আর সকল দিনের মতোই ছিল সবার জন্য । শুধু আমার আর আহিয়ানের জন্য কিছুটা ব্যতিক্রম ছিল । গতকাল ছিল তার (প্রয়াত বউয়ের) চলে যাবার ১ম বার্ষিকী । ২০২০ সালের ২২ মে , জুম্মাতুল বিদার দিনে বিকেল ৩.১৫ মিনিটের সময় সে চলে গেছে আমাদের ছেড়ে , ছোট্ট বাবুটাকে সাথে নিয়ে । এই এক বছরে অনেক কিছু বদলেছে ,      সাথে বদলেছি আমি আর নিজেকে বদলে নিয়েছে আহিয়ান । গতকাল দিনটাকে আর দশটা দিনের মতোই স্বাভাবিকভাবে কাটানোর চেস্টা করেছি । কতকটা পেরেছি আবার কতকটা পারিনি । শুধু একবার আফসোস করে ভেবেছি , " আমি যদি কাক হতাম!"   নজরুল আমার প্রিয় কবি । ছোটবেলা থেকেই । দু:খ কস্টে , দারিদ্রে , শ্রমে ঘামে , আত্মমর্যাদায় , অভিমানে বেচে থাকা নজরুল আমার খুব প্রিয় , খুবই শ্রদ্ধার । নজরুলের একটা গান/গজল ছোট বেলা থেকে খুব পছন্দ করতাম , গুনগুন করে গাইতাম । সেটা ছিল- আমি যদি আরব হতাম , মদিনার ও পথ সেই পথেতে হেটে যেতেন ,  নুর নবী হযরত (স) । কাল মনে হচ্ছিল , আমি যদি কাক হতাম!         ...