সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অপেক্ষার চোখ ফ্রেশরুমের দরজায়

      শ্যামল ফ্রেশরুমের দরজার দিকে অপলক তাকিয়ে আছে, কারো অপেক্ষায় আছে সে! পাশাপাশি দুইটা দরজা। একটার উপর পুরুষবাচক চিহ্ন। শ্যামল যেই দরজায় একদৃস্টে চেয়ে আছে সেটার উপর নারী সুচক চিহ্ন! শ্যামলের চেয়ে থাকাটা বেশ দৃষ্টিকটু লাগছে পাশের টেবিলে বসা দম্পতির। বেয়ারাকে ডেকে সেই ইংগিত ও দিয়েছে তারা কিন্তু শ্যামলের কোন হুশ নাই! সে তারমতো করে তাকিয়েই আছে!  অর্ডার করা খাবার মানে থাই স্যুপ, ফ্রেঞ্চফ্রাই আর ক্যাশনাট স্যালাড সার্ভ করে গেছে প্রায় ৪০/৪৫ মিনিট আগেই! একেলা সে অনেকদিন পর রেস্টুরেন্টে খেতে বসেছে। ওয়েটার ডেকে দেয়াতে হুশ ফিরে পায় শ্যামল আর খেতে আরম্ভ করে। একচামচ ক্যাশনাট স্যালাড মুখে পুড়েছিল সে, মনে পড়ে গেল অতীত দিনের অনেক স্মৃতি! সৃস্টি বাইরে খেতে পছন্দ করতো খুউব। সপ্তাহে ২/৩ বার বাইরে খেতেই হতো। বেশিরভাগ সময়ে রাতের ডিনার এ, সৃস্টি বলতো, চলেন আজকে বাইরে খাই! একেবারে ছেলে মানুষী আবদার তাও ভর দুপুরে শ্যামল অফিসে থাকাকালীন।  সন্ধার পর বাসায় ফিরতে না ফিরতেই সৃস্টি বলতো, ফ্রেশ হয়ে যান তারাতারি। আমি কিন্তু রেডি। একএকদিনে একএকটা রেস্টুরেন্টে যাওয়া হতো। খাবারের ম্যানু সৃস্টিই ...

চায়ের পাতিল ও আমাদের সংসার

              আমাদের সংসার টা শুরু হয় ২০১৫ সালে। আমাদের দুই ফ্যামিলির কেহ রাজি ছিলোনা। যদিও আমরা ২০১৩ সালের ১ মে বিয়ে করি কাজি অফিসে। এই দুই বছর অনেক প্রচেষ্টা ছিল আমাদের দুই পরিবার কে রাজি করাতে কিন্তু কিছুতেই কিছু হয়নি। হাউজিং এস্টেট বাসা ভাড়া নেই। গোলমার্কেট এর পিছনে। তার আগের কয়েকটা দিন বন্ধু MD Liton MD Liton এর বাসায় আছ্রিত ছিলাম। বাসা নেয়ার পর বাসা সাজানোর চিন্তা মাথায় আসে। আমাদের যে কিছুই নাই। লিটনের বাসায় বসে সে কাগজ কলম নিয়ে বসে কি কি লাগবে তার একটা লিস্ট করে! বউ তার সংসার সাজাবে! অনেক বড় লিস্ট লেখা হয়। ঘটি বাটি,দা, চাদর বিছানা, হাড়ি পাতিল সব। আমরা ঠিক করলাম রাজগঞ্জ থেকে কেনা কাটা শুরু করবো। আমাদের কেনাকাটার সাথি বাল্যবন্ধু সুমন সালাহউদ্দিন। একটা অটোতে করে আমরা রাজগঞ্জ পৌচ্ছাই। প্রথমে একটা ক্রোকারিজ এর দোকানে গেলাম। যেখানে একসাথে অনেক কিছুই পাবো। বউ দামাদামি করা পছন্দ করতোনা। তাই ফিক্সড প্রাইস এর দোকানে গেলাম। তিনজনে মানে আমি, বউ আর সুমন লিস্টের কপি মোবাইলে ছবি তোলে নিয়ে কেনাকাটা শুরু করি। আমি সবার প্রথম এই ছোট ডেকচি টা হাতে নেই। আমি দেখলাম ব...