সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ডিসেম্বর, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ক্যাটরিনা কাইফ ও আমাদের গনতন্ত্র:

 আমাদের কলেজ লাইফের দিনগুলাতে ক্যাটরিনা কাইফ মানেই ছিল এক উন্মাদনা। সুন্দরী,শুশ্রী, অসাধারন ফিগার আর নাচের ঝংকার তোলা সুন্দরী নায়িকা ক্যাটরিনা। সেইসব দিনে আমাদের রক্ত গরম করার এক মাদকতা ছিল ক্যাটরিনার মাঝে। এমনিতেই আমরা, এদেশের বা এশীয়া অঞ্চলের লোকেরা বিলাতী সব কিছুকেই অনবদ্য বা উপরের শ্রেনীর মনে করি, যেহেতু একসময়ে আমরা তাদের গোলাম ছিলাম! ক্যাটরিনা মুল ভারতীয় ছিলনা আর বিলেতি বিলেতি একটা ভাব ছিল তার চেহারায় তাই আমরা তার উপর ফিদা একটু বেশিই ছিলাম। দুস্টু হাসির আর চিকন ফিগার মিলিয়ে নাচের ছন্দে আমরা সবাই ক্যাটরিনা তে মুগ্ধ ছিলাম। একসময়ে ভাবতাম প্রিয় সালমান খানই ক্যাটরিনাকে বিয়ে করবে। পুরো ভারতবর্ষের কোন পুরুষের বাহুলগ্না হিসেবে যদি ক্যাটরিনা কে মানায় তাইলে সেটা শুধুই সালমান (যদিও মনের কোনে উকি দিত, ইস যদি...)। আমাদের খুব প্রিয় হুমায়ুন কবির স্যার আমাদের কে Probability পড়াতে গিয়ে উদাহরণ স্বরুপ বলেছিলেন, ধর, নায়িকা ক্যাটরিনা অবিবাহিত আর তুই ও সেইম, তাইলে ক্যাটরিনার সাথে বিয়ে হবার একটা চান্স কিন্তু তরও আছে। সেটা অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র হলেও একটা ক্ষীন সম্ভাবনা বিদ্যমান। আর এই যে ক্ষুদ্র সম্ভ...