সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারি, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শুকনো মরিচ ও এক মুঠু নিমপাতা

একটা খালি রঙ এর বালতি মুখবন্ধ পড়ে আছে আজ প্রায় ২/২.৫ বছর। খুলে দেখিনি কি আছে ভেতরে। বাসায় কোথায় কি আছে দেখার ইচ্ছে হয়না কখনো। আজকে কি মনেকরে খুলে দেখতে গেছি,কি আছে ভেতরে? ঢাকনা খুলে দেখলাম সিডমিক্স। ধান, সুর্যমুখীর বিচী, কুসুমদানা, কেনারি,মিলেট,তিসি সহ বেশ ক'ধরনের সিড। নাড়া দিতে দেখলাম সিডগুলার উপর বেশকিছু নিমপাতা আর গুটিকতক শুকনামরিচ পড়ে আছে! আজ থেকে বছর তিন আগে একজোড়া ককাটেল আর একজোড়া টিয়া পাখি বাসার বারান্দায় পোষেছিলাম। ককাটেল আর টিয়া পাখিগুলাকে সিডমিক্স খেতে দিতাম। বারবার কিনতে বিরক্তলাগে বলে একসাথে অনেকটা সিডমিক্স কিনেছিলাম। ব্যাংক বন্ধের দিনে সাধারনত আহিয়ান আর আমি একসাথে পুরোটা সময় কাটাই। সেদিন সম্ভবত ছিলো শনিবার। বাপ-বেটায় বসেছিলাম সিডমিক্স রেডি করতে আর সংরক্ষন করতে! বাজার থেকে কেনে আনা সিডের ভেতর পোকা আর ময়লা থাকে বলে সবগুলা সিডের প্যাকেট একসাথে নিয়ে বসে কাপড় দিয়ে মুছে, ঝেড়ে পরিস্কার করতেছিলাম। সাধারনত আহিয়ান আমার সহকারি হিসাবে থাকে। একটু পরপর সে বলে,        বাবা, আমি একটু হেল্প করি? সে পারুক বা না পারুক, এটা সে বলবেই। আমিও ইচ্ছে করেই ওকে সাথে নিয়েই কাজকর্ম ক...

যে কাথাটার সেলাই বাকি

২০১৫ সালের এই সময়টাতে, আহিয়ানের জন্মের ৪/৫ মাস আগে, একদিন সন্ধার পর বাসায় ফিরতেই বউ বল্লো, আর কিছুদিন বাদে আমাদের ঘরে একটা মেহমান আসবে, তাকে কোলে নিবেন কি দিয়ে? আমাদের তখন নতুন সংসার, আবার আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন। অন্যান্নদের বেলায় হয়ত পরিবারের লোকেরাই সেলাই করে দেয়, বাচ্চাদের ছোট কাথা! আমাদের বেলায় কি হবে?  বউ অনেক চিন্তিত! আমি বললাম, এত ভাবনার কি আছে? দোকান থেকে কিনে নিবো! সে বল্লো, সব কিছু কি কিনতে পাওয়া যায়?  আমি বললাম, কি করা তাইলে? তুমি বলো!  সে জানালো, আমাদের যেহেতু কেউ দেবার নাই,তাইলে আমরা ই সেলাই করে নেই! আমি সেই দিনগুলাতে চেস্টা করতাম বউকে নানা কাজে ব্যস্ত রাখতে, যাতে তার মন খারাপ না থাকে। কান্দিরপার থেকে ৩ টা নতুন কাপড় এনে, ধোয়ে, ইস্ত্রি করে ছোট কাথা বানানোর পালা শুরু করলাম দুইজনে মিলে। আমি সন্ধায় ৭.৩০/৮ টায় বাসায় এসে ফ্রেশ হয়ে চা নাশতা খেয়ে শুরু করতাম কাথা সেলাই করার কাজ। মাপ মতো কেটে, চারপাশে মুড়ি সেলাই করে, কাথার ডিজাইন একে, দুইজনে সেলাই করতাম। আমি খুব একটা না পারলেও তার সঙ্গ দিতাম, অনেক রাত অবধি দুইজনে গল্প করতাম, চা খেতাম, আমাদের ভবিষ্যতের প্লান করতাম, ...