২০০৯ সালের ৪ অক্টোবর, রাত আনুমানিক ১১ টার দিকে আমার নাম্বারে একটা কল আসে, নাম্বারটা সেইভ করা ছিলো (Taout) টাউট দিয়ে। কল রিসিভ করতেই ফোনের অপরপ্রান্ত থেকে ভেসে এসেছিলো, হ্যা আমি আপনার শর্তে রাজি! গতকাল ছিলো ৪ অক্টোবর ২০২১, আমাদের সম্পর্কে জড়ানোর একযুগ পুর্তি। ২০০৯ সালের ৪ অক্টোবর আমরা একসাথে বাচবো বলে একমত পোষন করেছিলাম। আজ একযুগ পেরিয়ে আমরা দুইজনে দুই ভুবনের বাসিন্দা। আমি আর সে, আমার পরলোকগত বউ, আমরা দুইজনে ছিলাম দুই চিন্তাধারার মানুষ। চিন্তায়,বিশ্বাসে, চলাফেরায়, কথাবার্তায় দুইজনে দুই মেরুর বাসিন্দা। সেইসব দিনে আমি খুব ব্যস্ত সময় পার করতাম। সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনানী তে অফিস, ৬.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে এমবিএম, রাত ১১ টার মাঝে বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দেয়ে Accounting মাস্টার্স এর পড়াশোনা, ভার্সিটির পড়া, চাকুরির প্রস্তুতি, আড্ডা, টিভি দেখা, রাত ২/২.৩০ টার মাঝে ঘুম আর সকাল ৭.৩০ এ উঠে আবার দিনকার দৌড়ঝাপ। এই দমফেলার ফুরসত না পাওয়া সময়ে ঠিক আমার বিপরীতমুখি একজন মানুষের সাথে সম্পর্কে জড়িয়েছিলাম। তাকে সবাই জানতো প্রচন্ড জেদি, বদমেজাজি আর অহংকারি এক...
আমাদের প্রেম, লড়াই, সংসার সবকিছুর মাঝে কেটে যাওয়া একযুগের জীবন কাব্য। সে চলে যাবার পর তাকে স্বরনে রাখার, তার স্মৃতীর মাঝে ডুবে থাকার প্রয়াস।